Header Premium (728×90)

Categories: জাতীয়

পদত্যাগের ঘোষণা দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন জানিয়েছেন, আজ দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন। তার ভাষ্যমতে, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উল্লাসসূচক মন্তব্যের বিষয়ে তিনি বলেন, আশা করি ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইশরাক হোসেন জানান, এখন থেকে তিনি আর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে কাজ করবেন। মাদকের বিরুদ্ধে বিশেষ উদ্দীপনা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি লিখেছেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

তিনি আরও জানান, এখন থেকে তার পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা হবে এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

দায়িত্বের সীমালঙ্ঘনে কঠোর প্রধানমন্ত্রী, পদ ছাড়লেন দুই নেতা

ফেরদৌসী আহমেদ ও ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দলীয় ও সরকারি পর্যায়ে কঠোর বার্তা দিলেন…

13 minutes ago

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা…

16 minutes ago

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবে যোগ দিতে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময়…

38 minutes ago

মামলা করে দেন, নিজেই জেলে যাবো: নাহিদকে চ্যালেঞ্জ ইশরাকের

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য…

59 minutes ago

এআই প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ওয়েবসাইট হ্যাকিং, বিশ্বজুড়ে নতুন নিরাপত্তাসংকট

মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই টানা ২৩ ঘণ্টা ধরে শতাধিক বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সফল অনুপ্রবেশ ঘটিয়েছে…

2 hours ago

মিলানে সহিংস বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অনুন্নত পরিষেবার প্রতিবাদে ইতালির মিলানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

2 hours ago

This website uses cookies.