Header Premium (728×90)

Categories: জাতীয়

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী তার বাস থামান।

কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের সঙ্গে সেলফি তোলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার হিসেবে প্রদান করেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী বাস থামান। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১২: ২০আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১২: ৩৪

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর…

17 minutes ago

সিরাজগঞ্জের কাজীপুরে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।…

18 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণ, রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার

প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত…

39 minutes ago

লাকসামে ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী…

1 hour ago

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা ও…

1 hour ago

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর মুদাফা মাস্টারপাড়ায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। তাদের…

3 hours ago

This website uses cookies.