Header Premium (728×90)

Categories: সারাদেশ

সিরাজগঞ্জের কাজীপুরে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সোনামুখী বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা এবং ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কাজীপুর উপজেলার বরইতলী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩৩), মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৪০) এবং মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪২)।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক কারবারের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর…

49 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণ, রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার

প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত…

1 hour ago

লাকসামে ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী…

2 hours ago

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা ও…

2 hours ago

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর মুদাফা মাস্টারপাড়ায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। তাদের…

3 hours ago

টেসলা ও স্পেসএক্স একীভূত করার ইঙ্গিত দিলেন ইলন মাস্ক

ইলন মাস্ক তার দুই বৃহৎ প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স একীভূত করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এই…

4 hours ago

This website uses cookies.