গাজীপুরের টঙ্গীর মুদাফা মাস্টারপাড়া এলাকায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন লালচান মিয়া (৬০), তার স্ত্রী নাছিমা বেগম (৫০) এবং তাদের মেয়ে তানিশা (১৬)।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে এবং দ্রুত পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠান। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ভোরে রান্নার প্রস্তুতির সময় সিলিন্ডারের গ্যাস লিক হওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটে। এদিকে, টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম জানান, সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলেও তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
ইলন মাস্ক তার দুই বৃহৎ প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স একীভূত করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এই…
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরকে…
ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসন বিরোধী কঠোর নীতির অংশ হিসেবে ৩ লাখেরও বেশি মার্কিন…
বাংলাদেশের পাটপণ্যের ওপর ভারতের আরোপিত ভর্তুকিবিরোধী শুল্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ট্রেড…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদটি ৬ দিনের মধ্যে খালি…
সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিতর্কিত সীমান্ত অঞ্চল আবেয়ির একটি বাজারে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত…
This website uses cookies.