Header Premium (728×90)

সুদানের বিতর্কিত আবেয়ি অঞ্চলে ড্রোন হামলায় নিহত অন্তত ১৫৩

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিতর্কিত সীমান্ত অঞ্চল আবেয়ির একটি বাজারে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এই হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। হামলায় একটি জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা হতাহতের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

আবেয়ি প্রশাসনের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ইয়োহান্না আকল এনগোর জানিয়েছেন, সোমবার সুদানের সামরিক বাহিনী আমিয়েত বাজারে এই হামলাটি চালিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে এবং সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

অন্যদিকে, সুদানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হামলার দায় স্বীকার করে দাবি করেছেন, ওই এলাকা থেকে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) জন্য জ্বালানি চোরাচালান করা হচ্ছিল। তিনি দাবি করেন, সেনাবাহিনী ওই ট্যাংকারগুলোকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে এবং নিহতরা আরএসএফ সদস্য।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, স্থানীয় হাসপাতালে অনেক দগ্ধ ও আশঙ্কাজনক রোগীকে ভর্তি করা হয়েছে। তেলসমৃদ্ধ আবেয়ি অঞ্চলের মালিকানা নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের জেরে অঞ্চলটিতে সংঘাতের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

দিল্লিতে মোদীর বাসভবনের পাশের ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদটি ৬ দিনের মধ্যে খালি…

1 hour ago

ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতার সম্ভাবনা ক্ষীণ: মার্কো রুবিও

ইরানের শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণ এবং কট্টরপন্থি নেতৃত্বের কারণে তেহরানের সঙ্গে কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছানো…

2 hours ago

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ পর্যটক নিহত, আহত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে মরুভূমি মহাসড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ও…

2 hours ago

নেত্রকোনায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭২ বোতল ভারতীয় বিলাতি মদ ও একটি অটোরিকশাসহ মো. আব্দুল…

3 hours ago

শ্বাসকষ্টে না-ফেরার দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল

শ্বাসকষ্টজনিত সমস্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা…

3 hours ago

সৌদি আরবে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা

সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন পদের ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি…

4 hours ago

This website uses cookies.