মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে অবস্থিত কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই বিভিন্ন দেশের পর্যটক বলে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও মহাসড়ক পরিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এএফপির একজন সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, একটি ক্রেনের সাহায্যে দুমড়েমুচড়ে যাওয়া বাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে ধ্বংসাবশেষ ও ইস্পাতের টুকরো ছড়িয়ে ছিল। রাস্তার পাশে যাত্রীদের আসনগুলোও বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল।
আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, আহতদের উদ্ধার করে গিজার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদটি ৬ দিনের মধ্যে খালি…
সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিতর্কিত সীমান্ত অঞ্চল আবেয়ির একটি বাজারে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত…
ইরানের শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণ এবং কট্টরপন্থি নেতৃত্বের কারণে তেহরানের সঙ্গে কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছানো…
নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭২ বোতল ভারতীয় বিলাতি মদ ও একটি অটোরিকশাসহ মো. আব্দুল…
শ্বাসকষ্টজনিত সমস্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা…
সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন পদের ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি…
This website uses cookies.