Header Premium (728×90)

দিল্লিতে মোদীর বাসভবনের পাশের ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সন্নিকটে অবস্থিত ঐতিহ্যবাহী ‘রেসকোর্স মসজিদ’ খালি করার জন্য ৬ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)। গত ১৯ অক্টোবর সোমবার জারি করা এই উচ্ছেদ নোটিশে মসজিদ ভবনটিকে অননুমোদিত বা অবৈধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, মোদীর বাসভবন এলাকার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌন্দর্যবর্ধন অভিযানের অংশ হিসেবেই এই উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। এদিকে, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও গত ৭ অক্টোবর থেকে মসজিদটির বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

মসজিদের ইমাম মোহাম্মদ হারুন এনডিএমসি ও ওয়াকফ বোর্ডের ভূমিকার সমালোচনা করে জানিয়েছেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং যাতায়াতের পথ রুদ্ধ করার পরেও ওয়াকফ বোর্ড কোনো কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করছে না।

অন্যদিকে, এই ঐতিহাসিক মসজিদ ও এর সংলগ্ন কবরস্থান রক্ষার দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। সংগঠনটি আইনি বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মসজিদ ভাঙার মতো কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

তাইওয়ানকে চাপে রাখতে চীনের ‘গ্রে জোন’ কৌশল

তাইওয়ানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে এবং দেশটির মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে চীন 'গ্রে জোন' বা…

37 minutes ago

চলতি বছরের প্রথম ছয় মাসে সৌদিতে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশি সহ অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর…

41 minutes ago

চোয়ালের অস্ত্রোপচারের চার দিন পরেই জিমে ফিরেছেন দিবু মার্তিনেস

চোয়ালের হাড়ে চিড় ধরে অস্ত্রোপচারের চার দিন পরই জিমে ফিরেছেন আর্জেন্টিনা ও চেলসির গোলরক্ষক এমিলিয়ানো…

53 minutes ago

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে হাম ও ডেঙ্গু রোগী

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ৯২ জন রোগী…

56 minutes ago

মাটিরাঙ্গায় দুর্গোৎসব শেষে পাহাড় পরিচ্ছন্নতায় তরুণদের প্রশংসনীয় উদ্যোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গোৎসব শেষে পূজামণ্ডপ ও আশেপাশের প্লাস্টিক ও বর্জ্য অপসারণে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন…

1 hour ago

আমতলীতে হেলপারের চালনায় বাস উল্টে ২৯ যাত্রী আহত

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী বান্দ্রা বাজার এলাকায় ইমরান পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২৯ জন যাত্রী…

1 hour ago

This website uses cookies.