
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে অবস্থিত কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই বিভিন্ন দেশের পর্যটক বলে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও মহাসড়ক পরিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এএফপির একজন সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, একটি ক্রেনের সাহায্যে দুমড়েমুচড়ে যাওয়া বাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে ধ্বংসাবশেষ ও ইস্পাতের টুকরো ছড়িয়ে ছিল। রাস্তার পাশে যাত্রীদের আসনগুলোও বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল।
আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, আহতদের উদ্ধার করে গিজার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২