Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণ, রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। গতকালই তিনি রাজশাহী ছেড়েছেন। বর্তমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে।

কী কারণে বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত করা হয়েছে সেটি সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে আজ বুধবার (২১ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, এটা সব সময়ই হয়।

গতকাল রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইট। জনসভা শেষে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান। দেখে মনে হচ্ছে, তিনি প্রোটোকলের (রাষ্ট্রাচার) সারি ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। রাষ্ট্রাচার ভেঙে তিনি এমনটি করেছেন বলে আলোচনা চলছে।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, বুধবার সকালেই অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। এ জন্য রাতে দায়িত্ব ছেড়ে তিনি একটি গাড়িতে রাজশাহী ত্যাগ করেন। রাত সাড়ে ১১টায় তিনি শহরের তালাইমারী এলাকা অতিক্রম করেন। ইতোমধ্যে তিনি ঢাকায় পৌঁছেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

এআই দিয়ে বিধান সৌধ উড়িয়ে দেয়ার ভিডিও বানানো যুবক গ্রেপ্তার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্ণাটকের সচিবালয় বিধান সৌধ ভবন উড়িয়ে দেয়ার ভিডিও তৈরি ও…

15 minutes ago

আসামে ১১০০ বাড়ি ও ১০ মসজিদ উচ্ছেদের ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা

ভারতের আসাম রাজ্যে বাঙালি মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ ও ১০টি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা…

32 minutes ago

প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের জাপান সফরে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ…

51 minutes ago

গোয়েন্দা তথ্যের বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা চায় নেজামে ইসলাম পার্টি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও অবস্থান…

52 minutes ago

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না স্পিকার হাফিজ

রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না বলে…

54 minutes ago

তাইওয়ানকে চাপে রাখতে চীনের ‘গ্রে জোন’ কৌশল

তাইওয়ানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে এবং দেশটির মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে চীন 'গ্রে জোন' বা…

2 hours ago

This website uses cookies.