কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কর্ণাটকের সচিবালয় ভবন 'বিধান সৌধ' বোমা মেরে উড়িয়ে দেয়ার ভিডিও তৈরির অভিযোগে হযরত আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। বিহারের বাসিন্দা ২৫ বছর বয়সী এই যুবক গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে দিনমজুর পাইপফিটার হিসেবে কাজ করছিলেন।
গত ২০শে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক ব্যক্তি বন্দুকের ট্রিগার টানার মতো অঙ্গভঙ্গি করছেন এবং এর পরপরই একটি বিস্ফোরণে বিধান সৌধ ভবনটি ধ্বংস হয়ে যাচ্ছে। ভিডিওটি ইনস্টাগ্রামে 'ঔহী শরহম ঐম' নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল এবং এর ক্যাপশনে দাবি করা হয়েছিল যে ভবনটি উড়িয়ে দেয়া হয়েছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং নেটিজেনরা বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। পরবর্তীতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, বাস্তবে সেখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবং ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, বিধান সৌধের মতো একটি অত্যন্ত সুরক্ষিত সরকারি ভবন, যেখানে কর্ণাটক বিধানসভা অবস্থিত, তা নিয়ে এমন বানোয়াট ভিডিও তৈরি ও প্রচার জনমনে আতঙ্ক ছড়াতে পারে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে বিভ্রান্তিকর ও হুমকিমূলক ভিডিও তৈরিতে এআই-এর অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং মামলার তদন্তে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত হিসেবে…
নাটোরে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে নিয়মিত মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
পাবনা সদর উপজেলার একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আবু ইউসুফের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে…
This website uses cookies.