কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে সোনা বানু (৪৫) নামের তার আপন চাচি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার বারবান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোনা বানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। এ ঘটনায় আরও তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতরা হলেন মমিনা খাতুন (৩০), জোসনা খাতুন (২৬) এবং খলিলুর রহমান (৪৭)।
অভিযুক্ত ভাতিজার নাম ফারুক হোসেন (৪০), যিনি দুবাইফেরত। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন ধরেই ফারুক অস্বাভাবিক আচরণ করছিলেন। তিনি মায়ের কাছে মাদক কেনার টাকা ও চাচার কাছে জমির দলিল চেয়ে ঝগড়া করছিলেন। শুক্রবার সকাল থেকেই তার আচরণ অস্বাভাবিক ছিল এবং পরিবারের সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ঘর থেকে লোহার শাবল নিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি আঘাত শুরু করেন। শাবলের আঘাতে সোনা বানু ঘটনাস্থলেই প্রাণ হারান।
রৌমারী সদরের ইউপি সদস্য ফিরোজ আহমেদ জানান, ফারুক তার মা জামিরন বেগম ও ছেলে টিটুকে ঘরে আটকে রেখেছিলেন। তাদের উদ্ধার করতে গিয়েই এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ফারুককে আটক করে বেঁধে রাখে এবং পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানিয়েছেন, ফারুক হোসেনকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিসেন্স হোটেলে আগুন লেগেছে। শুক্রবার বিকেলে এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও…
বিশ্বের মোট ঋণের পরিমাণ বেড়ে ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। এর মধ্যে সরকারি ঋণের দিক…
রাজধানী থেকে শুরু করে জেলা শহরগুলোতে একের পর এক প্রকাশ্যে গুলির ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক…
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘মস্তিষ্কে’র স্থানে ‘দাঁড়িপাল্লা’ রাখায় সমালোচনা শুরু হয়েছে। উদ্ভূত…
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সঙ্গে হলিউডের তারকাদের সম্পর্ককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে…
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বলে দাবি…
This website uses cookies.