রাজধানী থেকে জেলা শহর—দেশের বিভিন্ন এলাকায় একের পর এক প্রকাশ্যে গুলির ঘটনায় সর্বসাধারণের মধ্যে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। কখনো চায়ের দোকানের সামনে, কখনো মসজিদের পাশে, আবার কখনো নিজ ঘরের ভেতরেই অকাতরে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে মানুষকে। দিনেদুপুরে এসব সহিংসতার ঘটায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জনমানুষ।
সম্প্রতি সংঘটিত এসব অপরাধের ধরণে স্পষ্ট কৌশল দেখা যাচ্ছে। হেলমেট পরা হামলাকারীরা মোটরসাইকেলে চেপে এসে অত্যন্ত কাছ থেকে লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর অপরাধ সংঘটন শেষে তারা কোনো বাধা ছাড়াই দ্রুত ও নির্বিঘ্নে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। পর পরপর ঘটা এসব নৃশংস হত্যাকাণ্ড অপরাধীদের চরম দুঃসাহসের চিত্র এবং অবৈধ আগ্নেয়াস্ত্রের আশঙ্কাজনক বিস্তারকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
এমন পরিস্থিতিতে দেশে অবৈধ অস্ত্রের উৎস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে। অপরাধীদের হাতে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথা থেকে এবং কীভাবে আসছে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। একই সাথে জনসমক্ষে গুলি চালিয়ে ঘাতকেরা কীভাবে অনায়াসে পার পেয়ে যাচ্ছে এবং অস্ত্রধারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গৃহীত অভিযান বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়েও নানা প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
কুড়িগ্রামের রৌমারীতে মাদকাসক্ত ভাতিজা ফারুক হোসেনের শাবলের আঘাতে চাচি সোনা বানু নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে…
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিসেন্স হোটেলে আগুন লেগেছে। শুক্রবার বিকেলে এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও…
বিশ্বের মোট ঋণের পরিমাণ বেড়ে ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। এর মধ্যে সরকারি ঋণের দিক…
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘মস্তিষ্কে’র স্থানে ‘দাঁড়িপাল্লা’ রাখায় সমালোচনা শুরু হয়েছে। উদ্ভূত…
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সঙ্গে হলিউডের তারকাদের সম্পর্ককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে…
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বলে দাবি…
This website uses cookies.