Header Premium (728×90)

মোজতবা খামেনি সুস্থ আছেন, জনসমক্ষে না আসার কারণ নিরাপত্তা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে সুস্থ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মাজিদ হাকিম ইলাহি। তিনি জানান, নিরাপত্তার খাতিরেই তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। ইলাহির ভাষ্যমতে, গত সপ্তাহে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাত ঘণ্টার একটি দীর্ঘ বৈঠক করেছেন মোজতবা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইলাহি দাবি করেন, মোজতবা সুস্বাস্থ্যের অধিকারী এবং স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনার কাজ করছেন। তিনি আরও জানান, প্রেসিডেন্টের পাশাপাশি পার্লামেন্টের স্পিকারও সর্বোচ্চ নেতার সঙ্গে দীর্ঘ বৈঠকের কথা জানিয়েছেন। তার পরিচিত একাধিক ব্যক্তি মোজতবার সঙ্গে দেখা করেছেন এবং তার শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি বাবা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা দায়িত্ব গ্রহণ করেন। এর পর থেকে তিনি মূলত লিখিত বিবৃতির মাধ্যমেই তার বক্তব্য প্রকাশ করে আসছেন।

মোজতবার বাবার শেষকৃত্যে তার অনুপস্থিতি নিয়ে যে গুঞ্জন রয়েছে, তা-ও নাকচ করেছেন ইলাহি। তিনি দাবি করেন, ওই সময় তিনি ইরানেই ছিলেন এবং আলি খামেনির দুই ছেলের সঙ্গে তার দেখা হয়েছিল, যেখানে মোজতবা উপস্থিত ছিলেন। ইলাহির ভাষ্যমতে, মোজতবা কোনো কোনো রাতে রাস্তায় বের হন এবং জনসাধারণের বিক্ষোভেও অংশ নিয়েছেন, যদিও এসব দাবির সপক্ষে কোনো স্বাধীন প্রমাণ নেই।

মোজতবার দীর্ঘ অনুপস্থিতি এমন এক সময়ে জল্পনা বাড়াচ্ছে, যখন ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে অবগত জ্যেষ্ঠ সূত্রগুলোর দাবি, মোজতবা এখনো ক্ষমতার কেন্দ্রে রয়েছেন এবং নিরাপত্তার কারণে আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনা করছেন। কিছু সূত্রের দাবি, হামলায় তার চেহারা বিকৃত হওয়ার মতো গুরুতর আঘাত লেগেছিল। তিনি দৈনন্দিন প্রশাসনিক দায়িত্বের বড় অংশ কর্মকর্তাদের হাতে ছেড়ে দিলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যেও আগে ভিন্নতা দেখা গিয়েছিল। ২১ জুলাই তিনি জানিয়েছিলেন সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ বাড়ছে, কিন্তু আগস্টের শুরুতে জানান যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জুলাইয়ের শেষ দিকে তাদের বৈঠকে সামরিক পরিস্থিতি ও অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন যে, ইরানের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং দেশটি আসলে কে চালাচ্ছে তা স্পষ্ট নয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভ, শনিবার গ্রেপ্তার ১৩৫

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শনিবার দেশজুড়ে বিক্ষোভের ঘটনায় অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার…

18 minutes ago

স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব উঠেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব…

22 minutes ago

২৭ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা, ঘনীভূত হচ্ছে লঘুচাপ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার…

43 minutes ago

ঢাকার ভাটারা থেকে ১৯ পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর গ্রেপ্তার

আদালতের ১৯টি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা মিজানুর রহমানকে ঢাকার ভাটারা এলাকা থেকে…

1 hour ago

ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং বিমানবাহী রণতরিতে বিপুল অস্ত্র ও বাঙ্কারবিধ্বংসী বোমা মোতায়েনের ঘটনায়…

2 hours ago

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে পর্যটকদের অবরুদ্ধ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে…

3 hours ago

This website uses cookies.