রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে সংঘাতময় পরিস্থিতির জন্য পাহাড়িদের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত ইউপিডিএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আইএসপিআর জানায়, রাঙামাটির গঙ্গারাম বাজার এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ করে। এ সময় পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করা হয়। এই অবরোধের ফলে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সেখানে অবস্থানরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।
পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে। সকাল আনুমানিক ১০টার দিকে অবরোধকারীরা পর্যটকবাহী যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করলে সেনাবাহিনী ও পুলিশের টহল দল আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালায়। তবে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ইউপিডিএফের প্ররোচনায় অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আইএসপিআর আরও জানায়, সকাল আনুমানিক ১১টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি চালায়। আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলি চালালে সশস্ত্র ব্যক্তিরা পালিয়ে যায়। সেনাবাহিনীর সহায়তায় পরে অবরুদ্ধ পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে আইএসপিআর দাবি করেছে, এই অবরোধ ও সহিংসতা পূর্বপরিকল্পিত। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের মুখে কোণঠাসা হয়ে ইউপিডিএফের একটি অংশ পর্যটন এলাকায় অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের সহিংসতা পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও পর্যটনশিল্পের জন্য ক্ষতিকর। সেনাবাহিনী ভবিষ্যতে পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে বেসামরিক প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
বাংলা কনটেন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হয়েছে হইচই। এই চুক্তির আওতায় আগামী দুই…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্ণাটকের সচিবালয় বিধান সৌধ ভবন উড়িয়ে দেয়ার ভিডিও তৈরি ও…
ভারতের আসাম রাজ্যে বাঙালি মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ ও ১০টি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের জাপান সফরে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ…
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও অবস্থান…
রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না বলে…
This website uses cookies.