Header Premium (728×90)

Categories: রাজনীতি

গোয়েন্দা তথ্যের বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা চায় নেজামে ইসলাম পার্টি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের একটি অংশ মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে’—এমন বক্তব্যের প্রেক্ষিতে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এই আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা মুসা বিন ইযহার উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের কাছে থাকা গোয়েন্দা তথ্যের বিষয়টি সামনে এনেছেন এবং দেশের বাইরে থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে অর্থ সরবরাহের অভিযোগ করেছেন। যেহেতু বিষয়টি সরাসরি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, তাই সরকারের কাছে থাকা তথ্য ও এ বিষয়ে সরকারের করণীয় সম্পর্কে জনগণকে বিস্তারিত জানানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন গুরুতর অভিযোগ আসার পর জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্নের উদয় হয়। কোন ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ, সরকারের হাতে কী ধরণের তথ্য রয়েছে এবং এর প্রেক্ষিতে সরকার কী আইনি পদক্ষেপ গ্রহণ করেছে—তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার প্রত্যাশা করেন তিনি।

নেজামে ইসলাম পার্টির মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় যাচাই করা উচিত। তবে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সমীচীন নয়। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের পুনর্বাসন কিংবা গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর যৌথ দায়িত্ব।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা মুসা বিন ইযহার বলেন, সরকারের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থেকে থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে কোনো তদন্ত চলমান থাকলে তার অগ্রগতি সম্পর্কেও জনগণকে অবহিত করা উচিত, যা সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: নিরাপত্তার শঙ্কায় ডিবিকে দেয়া হয়নি ডিভাইস

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং মামলার তদন্তে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত হিসেবে…

17 minutes ago

নাটোরে ৩০ শিক্ষার্থীকে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

নাটোরে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে নিয়মিত মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

2 hours ago

পাবনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পরিচালক আটক

পাবনা সদর উপজেলার একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আবু ইউসুফের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ…

2 hours ago

অপ্রতিম হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের…

2 hours ago

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য…

3 hours ago

হাসপাতালে চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে…

3 hours ago

This website uses cookies.