নাটোরে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথ সুগম করতে ৩০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির শফীউদ্দিন সরদার মিলনায়তনে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে এক সুধী সমাবেশের মাধ্যমে এই বৃত্তি হস্তান্তর করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুবিধ কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান সমারোহে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সমাজকর্মী মীর আব্দুর রাজ্জাক এবং চাপিলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলামসহ স্থানীয় সুধীজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক বৃত্তির পরিধি উত্তরোত্তর বৃদ্ধি করা সম্ভব হলে অঞ্চলে শিক্ষার প্রসার ও মানোন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তারা আরও বলেন, শিক্ষা বৃত্তি কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার বিভিন্ন আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে দারুণ অনুপ্রেরণা যোগায়।
অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সংস্থার কার্যক্রম তুলে ধরে জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতিভাবান ও প্রয়োজন থাকা ৩০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা হারে নিয়মিত এই শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রমের আওতা আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং মামলার তদন্তে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত হিসেবে…
পাবনা সদর উপজেলার একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আবু ইউসুফের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ডিএমপির পক্ষ থেকে…
This website uses cookies.