Header Premium (728×90)

অপ্রতিম হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। গত মঙ্গলবার (২০ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ৩১ দিনের মধ্যেই তদন্তকারী দল অভিযোগপত্র জমা দিতে সক্ষম হয়েছে। তদন্তে চারজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং তাদের সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন এবং বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুর শিশু শোধনাগারে রাখা হয়েছে। অভিযুক্ত চারজনের মধ্যে তিনজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

নিহত অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার পুলিশকে দ্রুত চার্জশিট দাখিল করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, 'পুলিশ দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে। এবার বিচারটাও যেন দ্রুত শেষ হয়। আমার ছেলেকে যারা নির্মমভাবে মেরেছে আইন তাদের সর্বোচ্চ শাস্তি দেবে বলে আশা করছি।' দ্রুত বিচারকাজ শেষ হবে বলে আশাবাদী তার পরিবার।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমকে মূলত তার সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে। এই কিলিং মিশনে চারজন অংশ নেয় এবং পুলিশ তাদের সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। সিয়াম ছাড়া বাকি তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: নিরাপত্তার শঙ্কায় ডিবিকে দেয়া হয়নি ডিভাইস

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং মামলার তদন্তে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত হিসেবে…

2 minutes ago

নাটোরে ৩০ শিক্ষার্থীকে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

নাটোরে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে নিয়মিত মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

1 hour ago

পাবনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পরিচালক আটক

পাবনা সদর উপজেলার একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আবু ইউসুফের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ…

2 hours ago

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য…

2 hours ago

হাসপাতালে চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে…

3 hours ago

ডিএমপির বিশেষ অভিযানে ৪৭৭ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ডিএমপির পক্ষ থেকে…

3 hours ago

This website uses cookies.