দীর্ঘদিনের ব্যর্থতা পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে ফিরেছে পাকিস্তান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে স্বাগতিকেরা। রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে পাকিস্তান ৪৯.৫ ওভারে ৩০৫ রানে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কা ৪৮.১ ওভারে ২৬৮ রানে গুটিয়ে যায়।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শুরুতেই দিলশান মাদুশঙ্কার বোলিং তোপে ফখর জামান (১৬) ও সাইম আইয়ুব (৭) দ্রুত সাজঘরে ফেরেন। এরপর বাবর আজম ও অভিষিক্ত সাদ বেগ ৭৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। তবে বাবর ৪৫ ও সাদ ৩৯ রান করে আউট হলে পাকিস্তান চাপে পড়ে যায়।
দলের এই কঠিন সময়ে হাল ধরেন সালমান আলী আগা। তিনি হাসান নেওয়াজের সঙ্গে পঞ্চম উইকেটে ৯৭ এবং আরাফাত মিনহাসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬৪ রানের জুটি গড়েন। ৯০ বলে ১০ চার ও এক ছক্কায় ১০৭ রান করেন আগা, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শ্রীলঙ্কার হয়ে ইশান মালিঙ্গা ৪৬ রানে চার উইকেট এবং আসিথা ফার্নান্দো ৫৯ রানে তিন উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কা শুরুতে চাপে পড়লেও পাভান রথনায়েকে ও জানিথ লিয়ানাগের ১১৯ রানের পঞ্চম উইকেট জুটি ম্যাচে প্রাণ ফেরায়। রথনায়েকে ৭৯, লিয়ানাগে ৬০ এবং কামিন্দু মেন্ডিস ৪৪ রান করেন। তবে এই জুটি ভাঙার পর মাত্র ১৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা বড় ব্যবধানে পরাজয় বরণ করে। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি তিনটি এবং নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট নেন।
ইসলাম এতিমদের প্রতি সদয় আচরণ, তাদের সম্পদ সুরক্ষা এবং মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ করেছে। এতিমদের…
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে…
দেবী দুর্গার সাজে সেজে ভক্তদের নজর কেড়েছেন চিত্রনায়িকা পরীমণি। তার নতুন এই লুকের ভিডিও সামাজিক…
২০২৭ সালের ২৯ অক্টোবর মুক্তি পাবে প্রভাসের নতুন সিনেমা 'স্পিরিট'। একই সময়ে নিতেশ তিওয়ারির 'রামায়ণ…
প্রাচীনকালের ঘরোয়া সেবা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থার সুসংগঠিত বিকাশ ঘটেছিল মধ্যযুগীয়…
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস করা সরকারের জন্য বুমেরাং হতে পারে বলে সতর্ক করেছে টিআইবি।…
This website uses cookies.