পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার নতুন সিনেমা 'স্পিরিট' মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন। ২০২৭ সালের ২৯ অক্টোবর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাবে। রবিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন পরিচালক। পোস্টারে অভিনেতা প্রভাসকে দেখা গেছে। এর আগে সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা ছিল।
প্রভাসের সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমার ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে বক্স অফিস লড়াই নিয়ে আলোচনা তুঙ্গে। কারণ, একই সময়ে নিতেশ তিওয়ারির পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা 'রামায়ণ ২' মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ অভিনয় করছেন। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন নমিত মালহোত্রা।
তবে 'রামায়ণ ২'-এর মুক্তির নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি। ফলে দুই সিনেমা একই দিনে মুক্তি পাবে, নাকি দীপাবলির ছুটিতে ভিন্ন সময়ে প্রেক্ষাগৃহে আসবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। যদি মুক্তির তারিখ কাছাকাছি হয়, তবে উৎসবের মৌসুমে বক্স অফিসে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে প্রভাসকে নিয়ে 'স্পিরিট' নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক। সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের নভেম্বরে। উল্লেখ্য, সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগের সিনেমা 'অ্যানিম্যাল' ২০২৩ সালে মুক্তি পেয়েছিল, যা বিশ্বজুড়ে ৯০০ কোটি রুপির বেশি আয় করে তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। দলের জয়ে সালমান আলী আগা…
দেবী দুর্গার সাজে সেজে ভক্তদের নজর কেড়েছেন চিত্রনায়িকা পরীমণি। তার নতুন এই লুকের ভিডিও সামাজিক…
প্রাচীনকালের ঘরোয়া সেবা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থার সুসংগঠিত বিকাশ ঘটেছিল মধ্যযুগীয়…
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস করা সরকারের জন্য বুমেরাং হতে পারে বলে সতর্ক করেছে টিআইবি।…
স্থবির অর্থনীতি সচল রাখতে গঠিত ২০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল থেকে বন্ধ শিল্প…
আজকের খেলার সূচিতে আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট এবং ইউরোপের জনপ্রিয় ফুটবল…
This website uses cookies.