Header Premium (728×90)

Categories: বিনোদন

দেবী দুর্গার সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা পরীমণি

জনপ্রিয় তারকাদের সাজসজ্জায় নানা বৈচিত্র্য দেখা গেলেও কিছু রূপ মুহূর্তেই সবার নজর কেড়ে নেয়। এবার তেমনই এক ব্যতিক্রমী সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল—প্রচলিত দুর্গারূপের আদলেই নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী। রবিবার নিজের ফেসবুক পেজে বিশেষ এই ফটোশুটের ভিডিওটি প্রকাশ করেন তিনি। ভিডিওতে তার সাজসজ্জায় ফুটে উঠেছে দেবী দুর্গার চিরচেনা প্রতিচ্ছবি। শাড়ি, মুকুট ও পদ্মফুলের সমন্বয়ে পূজার আবহকে যেন নিজের উপস্থিতিতে ধারণ করেছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

অভিনেত্রীর এই নতুন রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে কেউ তার সৌন্দর্যের প্রশংসা করছেন, কেউবা দুর্গার সঙ্গে তুলনা করে ভালোবাসা জানাচ্ছেন। এক অনুসারী লিখেছেন, ‘পরী সব সাজেই পরী।’ আরেকজনের মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’

প্রকাশের পরপরই ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিডিওটি দেখেছেন ১২ লক্ষ দর্শক। পাশাপাশি মন্তব্যের ঘরে জমা পড়েছে দশ হাজারের অধিক প্রতিক্রিয়া। ভক্তদের এমন সাড়া থেকে স্পষ্ট যে, অভিনয়ের বাইরেও নিজের ভিন্নধর্মী উপস্থিতি দিয়ে দর্শকের মনোযোগ ধরে রাখতে পেরেছেন পরীমণি।

এদিকে ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতির পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি এই ওয়েব ফিল্মের শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমণি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

এতিমদের অধিকার রক্ষা ও তাদের প্রতি ইসলামের নির্দেশনাবলী

ইসলাম এতিমদের প্রতি সদয় আচরণ, তাদের সম্পদ সুরক্ষা এবং মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ করেছে। এতিমদের…

1 minute ago

পদত্যাগের ঘোষণা দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে…

42 minutes ago

আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে জয় পাকিস্তানের

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। দলের জয়ে সালমান আলী আগা…

1 hour ago

২০২৭ সালের দীপাবলিতে মুখোমুখি প্রভাস ও রণবীরের সিনেমা

২০২৭ সালের ২৯ অক্টোবর মুক্তি পাবে প্রভাসের নতুন সিনেমা 'স্পিরিট'। একই সময়ে নিতেশ তিওয়ারির 'রামায়ণ…

2 hours ago

হাসপাতাল ব্যবস্থা ও চিকিৎসাবিজ্ঞানের বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান

প্রাচীনকালের ঘরোয়া সেবা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থার সুসংগঠিত বিকাশ ঘটেছিল মধ্যযুগীয়…

2 hours ago

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলে বুমেরাং হতে পারে: টিআইবি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস করা সরকারের জন্য বুমেরাং হতে পারে বলে সতর্ক করেছে টিআইবি।…

2 hours ago

This website uses cookies.