ইউরোপের শক্তিশালী দেশ ফ্রান্স বর্তমানে তীব্র সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার আগুনে জ্বলছে। বিক্ষোভকারীদের দমন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে চরম তৎপরতা চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার অভিযানে রেকর্ড ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত এক মাসে বিক্ষোভকারীদের সঙ্গে রাজপথে সংঘর্ষে ১ হাজারেরও বেশি পুলিশ ও নিরাপত্তা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ রবিবার সহিংস রূপ নেয়। সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধন এবং জননিরাপত্তায় হুমকি সৃষ্টির অভিযোগে এ পর্যন্ত ২,৩৯৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিক্ষোভের জেরে রাজধানী প্যারিসসহ ফ্রান্সের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
খুচরা ও বাণিজ্য খাতের প্রতিনিধিত্বকারী সংগঠনের তথ্যমতে, বিক্ষোভে প্রায় ১ হাজার ৫০০টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই লুটপাটের শিকার। ফ্রান্সের রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের প্রেসিডেন্ট আলেকজান্দ্রে বোম্পার এলসিআই টেলিভিশনকে জানান, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো হতে পারে, যদিও সুনির্দিষ্ট হিসাব দেওয়ার সময় এখনও আসেনি।
রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই সহিংসতার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “আজ আমরা ক্ষুব্ধ, লজ্জিত। যে অভূতপূর্ব ও অনিয়ন্ত্রিত সহিংসতা চলছে, তার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। যারা আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর-লুটপাট করেছে, তাদের অবশ্যই মূল্য দিতে হবে।”
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও বলেন, “দাঙ্গাবাজদের বিরুদ্ধে সরকার আপসহীন থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তারা শহর, সরকারি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখতে মেয়রদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন। আমাদের শহরের রাস্তাঘাট এভাবে তছনছ হতে দেখাটা অসহনীয়।” এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
আর বিক্ষোভকারীদের হামলায় ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন এবং প্রায় ১ হাজার ৫০০টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত পুলিশ-নিরপত্তাতসদস্য ও কর্মকর্তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক অস্থিরতার জন্ম দেয়। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২,৩৯৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
আধুনিকতার ভিড়ে আবহমান গ্রাম-বাংলার রূপকথা যেন জীবন্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে। শারদীয় দুর্গাপূজা…
ধীরে ধীরে মৃত্যু বরণ করার অর্থ কী? কবি পাবলো নেরুদা বা ব্রাজিলীয় কবি মার্থা মেদেইরোসের…
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময়…
রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও সংস্কার করা আধুনিক ওসমানী উদ্যানের…
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি কাজ এগিয়ে চললেও সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল…
বিশ্ব অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক…
This website uses cookies.