ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

ফতুল্লায় বখাটে সন্তান হত্যায় জড়িত মা-বাবা গ্রেফতার।

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

ফতুল্লায় বখাটে সন্তান হত্যায় জড়িত মা-বাবা গ্রেফতার।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকার একটি ড্রেন থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশের ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত জনি সরকারের বাবা ও মা–ই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। বুধবার (১৮ জুন) রাতে ফতুল্লার লালখা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

নিহত জনি সরকারের বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮) লালখা এলাকার দুলালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ঘটনার পর মঙ্গলবার রাতেই জনির বাবা নিজে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহত জনি সরকার একজন মাদকাসক্ত ও বখাটে প্রকৃতির যুবক ছিলেন। তিনি প্রায়ই মাদকের টাকার জন্য বাবা-মাকে চাপ দিতেন এবং মারধর করতেন। সোমবার রাতেও এমন একটি ঘটনা ঘটে।

ঘটনার দিন রাতে খাওয়া-দাওয়া শেষে জনি ঘুমিয়ে পড়লে, বাবা-মা পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেন। রাত সাড়ে ১০টার দিকে প্রথমে বেলুন (রুটি বানানোর কাঠের যন্ত্র) দিয়ে মাথা ও মুখে আঘাত করে তাকে অচেতন করে ফেলা হয়। এরপর জনির বাবা শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন।

রাত আনুমানিক ২টার দিকে তারা জনির মরদেহ হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে বাড়ির কাছের মোস্তফার গলির একটি ড্রেনে ফেলে দেন। হত্যার পর পুলিশ যেন সন্দেহ না করে, এজন্য জনির বাবা নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন।

তবে ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা উদঘাটন করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনির বাবা-মা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফতুল্লায় বখাটে সন্তান হত্যায় জড়িত মা-বাবা গ্রেফতার।

আপডেট সময় : ১০:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫