ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয় প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট

ট্রাম্পের সঙ্গে ফোনালাপ, দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যে গুরুত্ব মোদির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন তারা। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, ভারত-যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নিতে দুই নেতা নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া দুই দেশের জনগণের স্বার্থে সহযোগিতা গভীর করতে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়েও তারা একমত হয়েছেন।

ফোনালাপটিকে ‘ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি এবং বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় চলমান উদ্যোগ নিয়েও দুই নেতা মতবিনিময় করেছেন।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে জানান, চুক্তি নিয়ে দুই দেশ মোটামুটি একটি সমঝোতায় পৌঁছেছে। তবে দ্রুত অগ্রগতির প্রত্যাশা থাকলেও বাস্তব পরিস্থিতি জটিল হওয়ায় আলোচনা কঠিন হয়েছে। জয়শঙ্কর উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ধারা ৩০১-এর আওতায় চলমান প্রক্রিয়াগুলো চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

বাণিজ্য আলোচনার পাশাপাশি রাশিয়া ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আইনের সম্ভাব্য প্রভাব নিয়েও ভারতের উদ্বেগ রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’ আইনে স্বাক্ষর করেছেন। এই আইনের আওতায় রুশ জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, যার আওতায় ভারত ও চীনও পড়তে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের বিষয়ে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে ভারতের উদ্বেগ মার্কিন কর্মকর্তাদের কাছে উচ্চপর্যায়ে তুলে ধরা হয়েছে। এরই ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে এ সংক্রান্ত উদ্বেগ জানান। এছাড়া ভারতের বাণিজ্যমন্ত্রী পীউষ গোয়েল ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, যেখানে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের সঙ্গে ফোনালাপ, দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যে গুরুত্ব মোদির

আপডেট সময় : ১০:৪৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬