জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিচ্ছেন না মোদি, যাচ্ছেন জয়শঙ্কর
- আপডেট সময় : ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর অধিবেশনে তিনি ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। গত বছরও মোদি জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেননি।
এবারের অধিবেশনের মূল বিষয়বস্তু হলো— ‘একসাথে আরও ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর ও তারও বেশি’। অধিবেশনটি ২২ সেপ্টেম্বর ‘জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপন’ শীর্ষক একটি বৈঠকের মাধ্যমে শুরু হবে। এছাড়া চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ৩০তম বার্ষিকী উপলক্ষে “লিঙ্গ সমতা এবং নারী ও মেয়েদের ক্ষমতায়ন অর্জনের লক্ষ্যে বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার বাস্তবায়নে পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়া, সম্পদ জোগানো এবং গতি ত্বরান্বিত করা” শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের বৈঠক আহ্বান করা হবে।
বর্তমান এই অধিবেশনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বজুড়ে ইসরাইল-হামাস যুদ্ধ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত চলমান রয়েছে। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন।


























