ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

পাকিস্তানে অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, উদ্ধার ২৩ জিম্মি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের অশান্ত প্রদেশ বেলুচিস্তানের কালাত এলাকায় মহাসড়কের পাশে এক বিশেষ অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে এবং তাদের কবলে থাকা ২৩ জিম্মিকে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, মহাসড়কে চলাচলকারী যাত্রীদের অপহরণ, বেআইনিভাবে চাঁদা আদায় এবং যানবাহন ছিনতাইয়ের লক্ষ্যে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে অবস্থান নিয়েছিল সশস্ত্র সন্ত্রাসীরা। অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের ব্যবহৃত ছয়টি ট্রাক, তিনটি বাস এবং দুটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে উগ্রবাদ ও সন্ত্রাস দমনে অভিযান জোরদার করা হয়েছে। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, এর আগে গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার এক চিরুনি অভিযানে এই প্রদেশে অন্তত ৪৮ জন সন্ত্রাসী নিহত হয়েছিল।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, উদ্ধার ২৩ জিম্মি

আপডেট সময় : ১২:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬