ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মক্কায় হামলার অভিযোগ ‘কুৎসিত মিথ্যা’ বলে উড়িয়ে দিলেন হুতি নেতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর যে অভিযোগ সৌদি আরব উত্থাপন করেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন হুতি নেতা আবদুল মালিক আল-হুতি। সৌদি আরবের এই দাবিকে তিনি ‘একটি কুৎসিত মিথ্যা’ হিসেবে অভিহিত করেছেন।

আল-হুতি দাবি করেন, সৌদি আরব ইয়েমেনে নিজেদের সামরিক ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যেই প্রোপ্যাগান্ডা ও মিথ্যার আশ্রয় নিচ্ছে। তার ভাষ্যমতে, ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি আরব নিয়মিত অবরোধ ও হয়রানি চালিয়ে যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, ইয়েমেনের বর্তমান সংঘাত হুতিরা শুরু করেনি, বরং তারা আত্মরক্ষামূলক অবস্থান থেকে এর জবাব দিচ্ছে। এছাড়া ইয়েমেনে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সৌদি আরবের ‘আগ্রাসী নীতি’ এখনো অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন এই হুতি নেতা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মক্কায় হামলার অভিযোগ ‘কুৎসিত মিথ্যা’ বলে উড়িয়ে দিলেন হুতি নেতা

আপডেট সময় : ১১:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬