ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

সৌদি তেল পাইপলাইনে হামলার জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৬

সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার নেপথ্যে ইরানের জড়িত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আয়ারল্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে সৌদি আরবের তেল সরবরাহ লাইনে হামলার পেছনে ইরান জড়িত কি না, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘সম্ভবত, তারাই দায়ী।’ এ সময় তিনি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রসঙ্গও টেনে আনেন। ট্রাম্প দাবি করেন, হুথিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো লড়াইয়ে জড়ানোর আগেই তাদের বিষয়টি অবহিত করে। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে অপেক্ষা করে না, বরং আমাদের জানিয়ে দেয়।’

একই সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজকে নিজের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যে, উদ্ভূত পরিস্থিতিতে ‘সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৌদি তেল পাইপলাইনে হামলার জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

আপডেট সময় : ০৫:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬