রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত রুশ শিবিরে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। শুক্রবার এক ভিডিওবার্তায় ইউক্রেনের মিত্র দেশ যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন এই তথ্য জানিয়েছেন। তিনি আরও দাবি করেন, যুদ্ধের এই দীর্ঘ সময়ে রুশ বাহিনীর প্রায় ১৫ লাখ সদস্য আহত হয়েছেন।
এয়ার চিফ মার্শাল রিচ নাইটন জানান, যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর একটি বিশদ প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫ লাখ রুশ সেনার মৃত্যু হয়েছে। হতাহতদের মধ্যে সিংহভাগই সামরিক বাহিনীর সদস্য।
যুক্তরাজ্যের সেনাপ্রধানের ভাষ্যমতে, এই বিপুল প্রাণহানির ঘটনাগুলোর অধিকাংশই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে। তবে এত বিশাল সংখ্যক প্রাণের বিনিময়ে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নতুন মৌসুমের শুরুতেই ইউরোপীয় ফুটবলে গোলবন্যা বইয়ে দিচ্ছে বার্সেলোনার আক্রমণভাগ। রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেরমিন…
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ…
জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুদ্ধে জয়ী হলে পরাজিত…
বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে বাংলাদেশ সেনাবাহিনীর দুই…
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং…
This website uses cookies.