ইরাক থেকে ধেয়ে আসা ড্রোন হামলার শিকার হয়েছে সৌদি আরবের অতি গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন। এই হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, রিয়াদ ও মদিনা অঞ্চলে অবস্থিত এই পাইপলাইনে ড্রোন আঘাত হেনেছে। এতে পাইপলাইনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি কয়েকজন মানুষ আহত হয়েছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে জানান, হামলার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় তেল পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইন। এটি হরমুজ প্রণালিতে তেল বাণিজ্যের জট কমাতেও বড় ভূমিকা পালন করে থাকে। ফলে এটি বন্ধ হওয়ায় উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে, বিশেষ করে যখন যুদ্ধ প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো স্থবির হয়ে রয়েছে।
এদিকে, একই সময়ে ইয়েমেন সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতি গোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশে স্ত্রীর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৮০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় আওলাদ…
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে…
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গুলশান-২ এলাকার একটি বাসা…
যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস…
নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য…
নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…
This website uses cookies.