Header Premium (728×90)

Categories: সারাদেশ

বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ

বগুড়া সিটি কর্পোরেশনের দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামানকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে এএমসি কোরের লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমানকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, এই দুই কর্মকর্তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত বই তুলে দিতে ৩০…

3 minutes ago

বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু

সিরাজগঞ্জে ১৪ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় এম এ মতিন কটন মিলের সংযোগ বিচ্ছিন্ন…

4 minutes ago

পাবনায় নিহত শিশু কলির কাটা দুই পায়ের খোঁজে ডোবায় পুলিশের তল্লাশি

পাবনায় ধর্ষণ ও হত্যার শিকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলির নিখোঁজ দুই পায়ের সন্ধানে আবারও…

10 minutes ago

শিশু জুলিয়া হত্যায় খালাস পাওয়া আমীর হোসেনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমীর হোসেন ওরফে…

15 minutes ago

পাচার করা সম্পদ বৈধ প্রমাণের দায়ভার অভিযুক্তের ওপর দিচ্ছে সরকার

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’-এ…

19 minutes ago

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. ইসমাঈল নামের ছয় বছর বয়সী এক শিশুর…

25 minutes ago

This website uses cookies.