পাবনায় ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী কামরুন্নাহার কলির নিখোঁজ দুই পায়ের সন্ধানে আবারও ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে মরদেহ উদ্ধারের স্থান ও তার আশপাশের এলাকায় এই ব্যাপক অনুসন্ধান চালানো হয়।
ডিবির ওসি আব্দুস সালাম এবং মামলার তদন্ত কর্মকর্তা বেনু রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় কয়েকজন বাসিন্দাকে সঙ্গে নিয়ে কুলোনিয়া গ্রামের সেই ডোবা ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও নিখোঁজ পা দুটির সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ সোহেল জানান, দাফনের সময়ও শিশুটির দুটি পা ছিল না। সেই পা দুটি কোথায় গেল, তা এখনো জানা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বেনু রায় বলেন, স্থানীয় বাসিন্দারা সেখানে পা খুঁজে দেখতে চেয়েছিলেন, তাই আমরা পুনরায় তল্লাশিতে গিয়েছিলাম। ময়নাতদন্ত ও তদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি। নিখোঁজের সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
কলির মরদেহ উদ্ধারের পর প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পাবনার পুলিশ সুপার মো. আশ্রাফ আলী জানান, তদন্তে জানা গেছে মোস্তফার দোকানের পেছনের একটি ঘরে কলিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর নিজেদের ওপর থেকে সন্দেহ এড়াতে অভিযুক্তরা কলির পরিবারের সঙ্গে তাকে খোঁজার নাটক সাজায়। এমনকি তারা এলাকায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নিয়েছিল। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মোস্তফা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করলেও অপর আসামি ইয়াছিন আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
শিশু কলির এমন নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় এখনো তীব্র শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। আর তার নিখোঁজ দুই পায়ের সন্ধান না মেলার বিষয়টি এলাকাবাসীকে নতুন করে নাড়া দিচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…
‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…
আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…
বিয়ে ও দাম্পত্য জীবনের প্রচলিত প্রথা নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি…
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পাশে…
This website uses cookies.