সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক এলাকায় অবস্থিত এম এ মতিন কটন মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভের মুখে তা পুনরায় চালু করা হয়েছে। প্রায় ১৪ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকার পরিপ্রেক্ষিতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) কর্তৃপক্ষ সোমবার সকালে মিলটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই মিলের শ্রমিক ও কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে পিজিসিএলের কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উভয় পক্ষের মধ্যে আলোচনার পর দুপুরে পিজিসিএল পুনরায় গ্যাস সংযোগ চালু করে। মিলের স্টোর ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, গ্যাস কোম্পানির লোকজন মেইনটেনেন্সের কথা বলে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল। আলোচনার মাধ্যমে বকেয়া বিল পরিশোধের জন্য ৩ কোটি টাকার একটি চেক প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট টাকা যথাসময়ে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্টরা পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.