Header Premium (728×90)

Categories: জাতীয়

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত জাতিসংঘের উচ্চপর্যায়ের পার্শ্ব-বৈঠকে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: এ রিনিউড কল ফর এ ডিউরেবল সল্যুশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটি’ শীর্ষক এই বৈঠকে তিনি সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়ন, মিয়ানমারের বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ ও তাদের অধিকার নিশ্চিত করা, আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা বজায় রাখা, আন্তর্জাতিক বিচার ও তদন্ত ব্যবস্থাকে পূর্ণ সহযোগিতা প্রদান এবং আন্তঃসীমান্ত অপরাধ যেমন মাদক ও মানবপাচার, ডিজিটাল প্রতারণা ও অবৈধ অস্ত্র মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

তারেক রহমান বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গারা ২০১৭ সালের সহিংসতার পর আরও গভীর সংকটে পড়েছে। বর্তমানে বাংলাদেশ ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। তিনি জানান, বাংলাদেশ প্রায় ৬ হাজার লার্নিং সেন্টারে মিয়ানমারের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিচ্ছে, যাতে তারা রাখাইনে ফেরার জন্য প্রস্তুত হতে পারে।

তবে দীর্ঘস্থায়ী এই সংকটের কারণে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়ছে বলে তিনি সতর্ক করেন। মানবিক সহায়তার পরিমাণ কমিয়ে আনার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় ৯৩৪ মিলিয়ন ডলারের আবেদন থাকলেও ২০২৬ সালের জন্য তা কমিয়ে ৭১০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, রোহিঙ্গা সংকটের মূল কারণ ও সমাধান মিয়ানমারে নিহিত। রাখাইনে এখনো রোহিঙ্গারা নির্যাতন ও চলাচলে বিধিনিষেধের শিকার হচ্ছে এবং মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি—উভয়ের বিরুদ্ধেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তিনি বলেন, এখন সহমর্মিতার চেয়ে সংকটের মূলে গিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। নিরাপদ পরিবেশ তৈরি হলে বাংলাদেশ প্রত্যাবাসনে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত বলেও তিনি পুনরুল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

1 minute ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

4 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

12 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

31 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

40 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

This website uses cookies.