বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক ভ্রাতৃত্ব এবং সুদৃঢ় বন্ধন তৈরির লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এই বিশেষ আয়োজন করা হয়। গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে ফুল, সম্মাননা ক্রেস্ট, সনদপত্র প্রদান, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছিল মূল আকর্ষণ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, বরিশাল এনএসআইয়ের ডেপুটি ডিরেক্টর মো. রুবেল আলম, এসএমসি এন্টারপ্রাইজের সিনিয়র সেলস ম্যানেজার মো. নাসির উদ্দীন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াহিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
সংগঠনের সাধারণ সম্পাদক আয়েশা আক্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য রাখেন। বক্তারা বিশ্ববিদ্যালয়জীবনকে গভীর জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ এবং মানবিক মূল্যবোধ লালনের মাধ্যমে অর্থবহ করে তোলার আহ্বান জানান। পাশাপাশি কর্মজীবনে সফল ক্যারিয়ার গঠনের পরামর্শের পাশাপাশি নিজ জেলার মানুষের প্রতি সামাজিক দায়িত্ববোধ বজায় রাখা এবং ঐক্যের মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তারা।
অনুষ্ঠানের মূল পর্বে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের দায়িত্বকালীন অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া এ বছর বিশ্ববিদ্যালয় জীবন সম্পন্ন করা বিদায়ী শিক্ষার্থীদের হাতেও সম্মাননা তুলে দেন অতিথিরা। একই সঙ্গে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। আলোচনা পর্ব শেষে র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩২
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.