৪০ বছর বয়সে একা থাকা নিয়ে এবার খোলামেলা কথা বললেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি হাসান। অভিনেত্রী জানিয়েছেন, শুধু সামাজিক রীতি বা কাগজপত্রের কারণে সম্পর্ককে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে বাঁধতে চান না তিনি। বরং সঙ্গীর সঙ্গে প্রতিদিন নতুন করে একে অপরকে বেছে নেওয়ার বিষয়টিকেই তিনি বেশি গুরুত্ব দেন। সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে ব্যক্তিগত জীবন, অভিনয় এবং নারীদের স্বাস্থ্যসহ নানা বিষয়ে কথা বলার সময় তাকে ৪০ বছর বয়সে সিঙ্গেল থাকা নিয়ে প্রশ্ন করা হয়।
শ্রুতি বলেন, “আমি কখনোই বিয়ের বিরোধী নই। তবে জীবনের বেশির ভাগ সময়ই প্রচলিত কোনো ছকে নিজেকে আটকে রাখতে চাননি।” তিনি জানান, কিছু বিষয়ে তিনি বেশ ঐতিহ্যপন্থী হলেও অন্য কিছু ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে রক্ষণশীল। তবে এসব সিদ্ধান্ত অন্য কারও চাপিয়ে দেওয়া নয়, বরং নিজের উপলব্ধি থেকেই এসেছে। বিয়ের প্রসঙ্গে শ্রুতি বলেন, “আমি সঙ্গীর সঙ্গে থাকা খুব পছন্দ করি। আমার ভয়টা আসলে বিয়ে নিয়ে কাগজপত্র, আড়ম্বরপূর্ণ খরচ এবং লোক দেখানো বিষয়গুলো নিয়ে। তখন মনে হয়, আমরা আসলে এসব কার জন্য করছি?”
সম্পর্কের ক্ষেত্রে প্রতিদিন দুজনের একে অপরকে বেছে নেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সেটি যেন কেবল বিয়ের কাগজপত্রের কারণে না হয়। অভিনেত্রী জানান, এক সময় তিনি বিয়ের খুব কাছাকাছিও গিয়েছিলেন, কিন্তু সেই অভিজ্ঞতা বিয়ে সম্পর্কে তার ধারণাকে খুব একটা বদলায়নি। বিয়েতে বিপুল অর্থ খরচ করার বিষয়টি তাকে বরাবরই ভাবায়। এ প্রসঙ্গে কিছুটা রসিকতার সুরে শ্রুতি বলেন, “বড় অঙ্কের টাকা খরচ করেন যারা, তাদের নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু বিষয়টি আমাকে সবসময় ভাবায়। ওই টাকা দাতব্য কাজে দিন!”
ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন শ্রুতি। তিনি বলেন, “দত্তক নেওয়ার ব্যাপারে আমি আগ্রহী। পাশাপাশি জৈবিকভাবেও মা হওয়ার অভিজ্ঞতা নিতে চাই।” শ্রুতি দীর্ঘদিন ধরেই বিয়ে নিয়ে তার অনাগ্রহের কথা প্রকাশ্যে বলে আসছেন। শিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে থাকার সময়ও এ বিষয়ে তার অবস্থান ছিল একই। ২০২৪ সালে প্রায় চার বছরের সম্পর্কের পর ব্যক্তিগত কিছু মতপার্থক্যের কারণে দুজনের বিচ্ছেদ হয় বলে জানা যায়। এরপর শ্রুতি নিজেকে সিঙ্গেল বলে জানিয়েছেন এবং কাজ ও ব্যক্তিগত কাজে মনোযোগ দেওয়ার কথা বলেছেন।
শ্রুতির বাবা কিংবদন্তি অভিনেতা কমল হাসান এবং মা অভিনেত্রী সারিকাও বিবাহিত জীবনের পর বিচ্ছেদের পথে হাঁটেন। ১৯৮৮ সালে তাদের বিয়ে হয় এবং ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। তাদের দুই মেয়ে—শ্রুতি ও অভিনেত্রী অক্ষরা হাসান—বিচ্ছেদের পর সারিকার কাছেই বড় হয়েছেন।
শ্রুতিকে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ সিনেমায়। ২০২৫ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত এই সিনেমায় আরও ছিলেন নাগার্জুন আক্কিনেনি, সৌবিন শাহির, উপেন্দ্র, সত্যরাজ ও রাচিতা রাম। আমির খান বিশেষ চরিত্রে অভিনয় করেন এবং পূজা হেগড়ে একটি বিশেষ গানে অংশ নেন। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৫১৮ কোটি রুপি আয় করলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…
‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…
আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পাশে…
বারিধারায় ফুটপাতে নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায়…
This website uses cookies.