Header Premium (728×90)

হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর সৌদি আরবের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে মিসর। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তা পুরো অঞ্চলের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এর আগে সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছিল যে, হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, “সৌদি আরবের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং মিসর সবসময় সৌদি আরবের পাশে রয়েছে।”

একই সাক্ষাৎকারে মিসরের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে কায়রোর অবস্থানও স্পষ্ট করেছেন। তিনি জানান, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় রয়েছে মিসর। এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র হস্তান্তরের বিষয়ে যে দায়িত্বশীল অবস্থান নিয়েছে, তার প্রশংসা করেন তিনি। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো উদ্যোগকে “লাল রেখা” হিসেবে উল্লেখ করে বদর আবদেলাত্তি বলেন, “ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করা একটি লাল রেখা। আমরা তা ঘটতে দেব না।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…

3 minutes ago

হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…

27 minutes ago

তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…

41 minutes ago

ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির

আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…

53 minutes ago

বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান

বিয়ে ও দাম্পত্য জীবনের প্রচলিত প্রথা নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি…

53 minutes ago

৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা?

বারিধারায় ফুটপাতে নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায়…

2 hours ago

This website uses cookies.