আগামী ৩রা অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। এই প্রীতি ম্যাচকে কেন্দ্র করে দুই দেশেই চলছে ব্যাপক প্রস্তুতি। তবে মাঠে নামার আগেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত ব্রাজিল দল সেখান থেকে সরাসরি ভারতে আসবে। তার আগেই ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও কাঠামো নিয়ে নিজের সরাসরি মতামত ব্যক্ত করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ।
আনচেলত্তির দাবি, ভারতে ফুটবলের সংস্কৃতি এখনও গড়ে ওঠেনি। তিনি মনে করেন, ভারতে তৃণমূল স্তরে এমন কোনো শক্তিশালী ব্যবস্থা নেই, যার মাধ্যমে ধারাবাহিকভাবে প্রতিভাবান তরুণ ফুটবলারদের খুঁজে বের করা সম্ভব। তিনি আরও বলেন, ভারত অন্যান্য খেলায় ভালো করলেও ফুটবলের ক্ষেত্রে তাদের নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির জায়গায় আরও কাজ করতে হবে।
ব্রিসবেন থেকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, তিনি ভারতে খেলতে আসার জন্য বেশ উৎসাহিত এবং কলকাতায় যাওয়ার অপেক্ষায় আছেন। তার মতে, বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা ভারতের খুব একটা নেই। তাই এই প্রীতি ম্যাচটি উভয় দলের জন্যই একটি বড় সুযোগ। তিনি বলেন, বিভিন্ন ধরনের ফুটবল খেলা দলের বিরুদ্ধে খেলতে তারা অভ্যস্ত এবং ভারতের খেলার ধরন সম্পর্কে জানাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও যোগ করেন, তিনি কখনও ভারতে আসেননি এবং কলকাতা যাওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।
খালিদ জামিলের অধীনে ভারত তাদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমে পানামার মুখোমুখি হবে এবং এরপর ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলবে। এই শেষ দুটি ম্যাচই কলকাতায় অনুষ্ঠিত হবে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের আন্তর্জাতিক পারফরম্যান্স তেমন আশাব্যঞ্জক নয়। ২০২৪ সালের জুনে কাতারের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের তৃতীয় রাউন্ডে ওঠার সুযোগ হাতছাড়া করে ভারত। পাশাপাশি ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বেও দলটি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…
‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…
বিয়ে ও দাম্পত্য জীবনের প্রচলিত প্রথা নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি…
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পাশে…
বারিধারায় ফুটপাতে নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায়…
This website uses cookies.