Header Premium (728×90)

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ২১

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণের মাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বমঞ্চে নিজের দেশকে আরও একঘরে করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। তাঁর মতে, এই বক্তব্যের পর একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া প্রায় সব দেশই ইসরাইলের কাছ থেকে দূরে সরে গেছে।

লন্ডন থেকে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মারওয়ান বিশারা বলেন, সাধারণ পরিষদের ভাষণে নেতানিয়াহু নতুন কোনো বন্ধু তো তৈরি করতেই পারেননি, উল্টো অনেক শত্রু তৈরি করেছেন। এমনকি অন্য সদস্যদের চাপে যেসব প্রতিনিধি সভাকক্ষ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তাঁদেরকে ‘কাপুরুষ’ বলে সম্বোধন করেছেন নেতানিয়াহু। বিষয়টি ওই প্রতিনিধিরা মোটেও ভালোভাবে নেননি।

বিশারার বিশ্লেষণ অনুযায়ী, নেতানিয়াহুর এবারের ভাষণটি তাঁর আগের দুটি বক্তব্যের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। এর আগে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু এবারের বিশেষ ভাষণটির মূল লক্ষ্য ছিল মূলত ইসরাইলি ভোটাররা, কারণ আগামী মাসেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘে দাঁড়িয়ে কথা বললেও মূলত তিনি ঘরের মাঠের ভোটারদের উদ্দেশ্যেই বার্তা দিয়েছেন।

নেতানিয়াহুর ভাষণে পশ্চিমা দেশগুলোর সমালোচনার বিষয়টি তুলে ধরে বেশ বিস্ময় প্রকাশ করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তিনি প্রশ্ন তোলেন, ফ্রান্স, ব্রিটেন ও ইউরোপীয়দের ওপর আক্রমণাত্মক কথা বলে কীভাবে পশ্চিমা সভ্যতা রক্ষার দাবি করা সম্ভব? তিনি আরও বলেন, নেতানিয়াহু যখন পশ্চিমা দেশগুলোকে ঔপনিবেশিকতার ধারণার জন্মদাতা হিসেবে অভিযুক্ত করেন, তখন বিষয়টি দাঁড়ায়—তারা যদি এর জন্ম দিয়ে থাকে, তবে সামনে এলে তাদেরই তা চিনে ফেলার কথা। আর এই পশ্চিমা দেশগুলোই বারবার বলে আসছে যে, ফিলিস্তিন ইস্যুতে ইসরাইল নিজেই একটি ঔপনিবেশিক শক্তি হিসেবে কাজ করছে।

মারওয়ান বিশারা তাঁর আলোচনার সমাপ্তি টেনে বলেন, এই বিতর্কিত ভাষণের মধ্য দিয়ে নেতানিয়াহু সম্ভবত কেবল ডোনাল্ড ট্রাম্পকেই নিজের পক্ষে ধরে রাখতে পেরেছেন। আর ট্রাম্পকেই তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন; কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন হারিয়ে ফেললে বিশ্বমঞ্চে পাশে দাঁড়ানোর মতো আর কাউকেই খুঁজে পাবে না ইসরাইল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল বিকাশসহ চার প্রতিষ্ঠান

বিকাশ ডিজিটাল ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে পরিশোধিত…

5 minutes ago

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে…

8 minutes ago

ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের

উয়েফা নেশনস লিগের নতুন আসরে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন দুই নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ…

25 minutes ago

ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ…

34 minutes ago

ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ

যুক্তরাষ্ট্রে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক…

37 minutes ago

ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের

আগামী কয়েক মাসের মধ্যে ন্যাটোর এক বা একাধিক সদস্যদেশে রাশিয়া ‘সীমিত’ হামলা চালাতে পারে বলে…

1 hour ago

This website uses cookies.