ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. ইসমাঈল নামের ছয় বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার একটি খালের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইসমাঈল ওই এলাকার আকবর হোসেনের ছেলে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য রোকন হাওলাদার (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সকালে বাড়ির সামনে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় শিশু ইসমাঈল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয় এবং বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এরপর মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের খালে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এদিকে নিহত শিশুর চাচি নুর নাহার অভিযোগ করে জানান, কিছুদিন আগে একটি মোবাইল ফোন কেনা নিয়ে ইসমাঈলের বাবার সঙ্গে রোকনের বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরে রোকন হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’ তবে এই অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকনকে আটক করা হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.