Header Premium (728×90)

Categories: সারাদেশ

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে বুধবার দুপুরে এক যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসনের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। অভিযানে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক রনি চন্দ্র গোপ উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, 'ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩' লঙ্ঘনের দায়ে এই অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে বন্ধু ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ঔষধ তত্ত্বাবধায়ক রনি চন্দ্র গোপ জানিয়েছেন, ওষুধের গুণগত মান, যথাযথ সংরক্ষণব্যবস্থা এবং আইনবহির্ভূত কার্যক্রমের ওপর নিয়মিত নজরদারি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ইউএনও সুমন চৌধুরী বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ক্রেতাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান চলমান থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…

11 minutes ago

সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে

দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…

22 minutes ago

কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…

30 minutes ago

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

46 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

47 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

55 minutes ago

This website uses cookies.