Header Premium (728×90)

Categories: জাতীয়

সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে সরকার ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন এমওপি ও ডিএপি সার কেনার অনুমোদন দিয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় এই ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সুপারিশ করা হয়েছে। খুলনার ফুলতলার ‘জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’ এই ডাল সরবরাহ করবে। ৫০ কেজি ওজনের বস্তায় সরবরাহকৃত এই ডাল কিনতে মোট ৭৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয় হবে, যার প্রতি কেজির দাম পড়বে ৭৬ দশমিক ৮৯ টাকা।

সার আমদানির ক্ষেত্রে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় চারটি লটে সার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) চুক্তির আওতায় ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এর তৃতীয় ও চতুর্থ লটের প্রতিটিতে ৪০ হাজার মেট্রিক টন করে সার কেনা হবে। প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার হিসাবে উভয় লটের জন্য ব্যয় হবে ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা করে।

এছাড়া রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রডিনটর্গ)-এর সঙ্গে বিএডিসির চুক্তির আওতায় সপ্তম লটে আরও ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার দরে এতে মোট ব্যয় হবে ১৬৫ কোটি ৯০ লাখ টাকা। সরবরাহকারী হিসেবে প্রডিনটর্গকেই সুপারিশ করা হয়েছে।

পাশাপাশি বিএডিসি ও সৌদি আরবের মা’আদেন-এর চুক্তির আওতায় ২০২৬ সালের চতুর্থ লটের জন্য ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৮৮৫ মার্কিন ডলার দরে এই সার আমদানিতে মোট খরচ হবে ৪৩৭ কোটি ৩৭ লাখ টাকা। সরবরাহকারী কোম্পানি হিসেবে মা’আদেন-এর নাম সুপারিশ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

2 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

5 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

13 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

31 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

41 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

This website uses cookies.