নিউইয়র্কে অবস্থানকালে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী ভ্যাকসিন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষিত এসব স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমন্বিত 'ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম' গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
এর আগে, প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে অংশ নেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় আয়োজিত এই বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চলমান ইউএনজিএ অধিবেশনের প্রেক্ষাপটে এই বৈঠকের মাধ্যমে বৈশ্বিক মানবিক সংকট, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। এছাড়া বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর বৈশ্বিক সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.