জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন। কিলোমিটারপ্রতি ভাড়া ১ টাকা ৫০ পয়সা বৃদ্ধির এই দাবি জানিয়ে নৌপরিবহন, রেলপথ ও সেতু বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই আবেদন জানানো হয়।
সংগঠনটির সভাপতি গোলাম নবী আলমগীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর সরকার প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। এতে জ্বালানি তেলের দাম প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেহেতু অভ্যন্তরীণ নৌপথের যাত্রীবাহী লঞ্চগুলো সম্পূর্ণভাবে ডিজেল ও মবিলচালিত, সেহেতু এই মূল্যবৃদ্ধির কারণে লঞ্চ পরিচালনার ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
লঞ্চ মালিকদের প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ভাড়া বর্তমানের ২ টাকা ৯৫ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা করার দাবি জানানো হয়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বনিম্ন ভাড়া নির্ধারণের দাবি জানানো হয়েছে ৩৫ টাকা।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিভিন্ন ধরনের ফি ও চার্জ বাড়িয়েছে। এর মধ্যে কনজারভেন্সি চার্জ ৩০ শতাংশ, রুট পারমিট ফি ৫০ শতাংশ এবং বার্দিং চার্জ ১১৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া নৌযানের রুট পারমিটের আবেদন ফরমের ফি ৬০ শতাংশ বৃদ্ধির পাশাপাশি বিশেষ অনুমতি ফি, স্থগিত রুট পারমিট পুনর্বহাল চার্জ এবং মালিকানা বা নাম পরিবর্তনের ফিও নতুন করে নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে লঞ্চ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচও অনেক বেড়েছে বলে দাবি করেছেন মালিকরা। তারা জানান, লঞ্চ তৈরিতে ব্যবহৃত প্লেট, অ্যাঙ্গেল, প্রপেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ওয়েল্ডিং রড, গ্যাস ও রঙের দাম এবং ডকিংসহ বিভিন্ন খরচ কোনো কোনো ক্ষেত্রে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে ভাড়া বাড়ানোর বিকল্প নেই উল্লেখ করে তারা জানান, অন্যথায় বর্ধিত ডিজেলের দাম প্রত্যাহার করতে হবে।
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
This website uses cookies.