ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন যে, নিষেধাজ্ঞা, বাড়তি চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে কখনোই আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, শত্রুপক্ষের এত দিনে বুঝে যাওয়ার কথা যে চাপ প্রয়োগ করে ইরানকে নতিস্বীকার করানো সম্ভব নয়। তিনি দাবি করেন, ইরান ইতিহাসে কখনোই আগ্রাসী ভূমিকা নেয়নি বা কোনো যুদ্ধের সূচনা করেনি। উল্টো দেশটি সব সময় শান্তির জন্য আলোচনার টেবিলে বসতে আগ্রহী ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, নিষেধাজ্ঞা, বাড়তি চাপ এবং ‘বুলিং’ নীতির মাধ্যমে ইরানি জনগণের প্রতিরোধ বরং আরও বৃদ্ধি পাবে। তেহরান সমান মর্যাদার ভিত্তিতে যেকোনো কূটনৈতিক আলোচনা ও সংলাপের জন্য প্রস্তুত রয়েছে, তবে কোনো প্রকার শক্তি প্রয়োগ বা হুমকির ভাষা ইরান গ্রহণ করবে না।
জাতিসংঘে দেওয়া ভাষণে পেজেশকিয়ান আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখেও ইরান মাথা নত করেনি। একই সঙ্গে তিনি ইরানকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেন এবং দাবি করেন, তার দেশ কেবল নিজেদের সুরক্ষার জন্যই ব্যবস্থা নিয়েছে।
পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না হলে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…
This website uses cookies.