ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

ভয়াল নাইন ইলেভেন: হামলার ২৫ বছর পূর্তিতে বিশ্বব্যাপী শোক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতিহাসের অন্যতম বিভীষিকাময় দিন নাইন ইলেভেন আজ শুক্রবার। ২০০১ সালের এই দিনে সন্ত্রাসীরা যাত্রীবাহী চারটি বিমান ছিনতাই করে একযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ার ও ভার্জিনিয়ার পেন্টাগনে ভয়াবহ হামলা চালায়। যুক্তরাষ্ট্রের মাটিতে ঘটে যাওয়া এই মারাত্মক হামলায় অন্তত তিন হাজার মানুষ প্রাণ হারান, যাদের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৭৮টি দেশের নাগরিক অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া এই হামলায় গুরুতর আহত হন প্রায় ২৫ হাজার মানুষ।

স্থানীয় সময় শুক্রবার দিনটিকে স্মরণ করতে মার্কিন নাগরিকরা নানা আয়োজনে অংশ নেবেন। প্রতি বছরের মতো এবারও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চত্বরে হাজার হাজার মানুষ ফুল, মালা ও মোমবাতি নিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হবেন। সকালে শুরু হতে যাওয়া এই বার্ষিক আয়োজনে স্মৃতিসৌধ ও জাদুঘরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশাপাশি পরিবারের সদস্যদের অংশগ্রহণে নিহতদের নাম পাঠ এবং নীরবতা পালন করা হবে। নিউইয়র্ক মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার জানিয়েছেন, সিটি মেয়র জোহরান মামদানীসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসব অনুষ্ঠানে অংশ নেবেন।

হামলার শিকার অন্যান্য এলাকা যেমন পেন্টাগন এবং পেনসিলভেনিয়া পার্কেও স্থানীয় কর্তৃপক্ষ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বিভিন্ন আয়োজনে দিনটি স্মরণ করবেন। এর আগে ১০ সেপ্টেম্বর নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল তিনটি নতুন আইনে স্বাক্ষর করেছেন। মূলত ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উদ্ধারকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদানের লক্ষ্যে এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে।

২০০১ সালের এই হামলার পর আল-কায়দাকে দায়ী করে মার্কিন নেতৃত্বাধীন জোট বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। জঙ্গিবাদ দমনের নামে আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক আগ্রাসন চালানো হয়, যাতে অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটে। পরবর্তীতে ২০১১ সালে পাকিস্তানে এক অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়। হামলার পর ২০০৬ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পুনর্নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৪ সালে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে হামলার স্থানে নিহতদের স্মরণে বেশ কয়েকটি স্মৃতিসৌধ রয়েছে।

নিহতদের তালিকায় ছয়জন বাংলাদেশিও রয়েছেন। তারা হলেন মুক্তাগাছার নূরল হক মিয়া ও তার স্ত্রী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহউদ্দিন চৌধুরী এবং নোয়াখালীর আবুল কে চৌধুরী। তাদের স্মরণে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এদিকে নাইন ইলেভেনের স্মরণে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ৩টি নতুন আইনে স্বাক্ষর করেছেন। এই আইনগুলো মূলত ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (9/11) সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উদ্ধারকর্মী এবং তাদের পরিবারকে আরও বেশি সহায়তা প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এছাড়া হামলার অপর দুই এলাকা পে

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ভয়াল নাইন ইলেভেন: হামলার ২৫ বছর পূর্তিতে বিশ্বব্যাপী শোক

আপডেট সময় : ১১:৪৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬