ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

পশ্চিম তীরে অনুমোদনহীন বসতি ভাঙার নির্দেশ দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গড়ে তোলা অনুমোদনহীন ছোট বসতি বা আউটপোস্টগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র গতকাল রোববার এই তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের মুখে নেতানিয়াহু এই সিদ্ধান্ত নিলেন।

সূত্রগুলো জানিয়েছে, এই নির্দেশ মূলত সেই সব স্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলোর পেছনে ইসরায়েল সরকারের কোনো আনুষ্ঠানিক অনুমোদন নেই। সাধারণত এ ধরনের বসতিতে আগে থেকে তৈরি ছোট ঘর বা আবাসিক ইউনিট থাকে, যেখানে অল্পসংখ্যক বসতি স্থাপনকারী বসবাস করেন। অতীতে ইসরায়েল সরকার বিভিন্ন সময়ে এ ধরনের স্থাপনা ভেঙে দিয়েছে, আবার কিছু ক্ষেত্রে সেগুলোকে স্বীকৃতি দিয়ে সরকারি অর্থায়নের ব্যবস্থা করেছে। তবে বর্তমান নির্দেশ অনুযায়ী বসতিগুলো ভাঙার কাজ কবে শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, নেতানিয়াহুর এই নির্দেশ প্রায় ১০০টি ছোট বসতির ক্ষেত্রে কার্যকর হতে পারে।

একই সময়ে, পশ্চিম তীরের জালুদ গ্রামের তিনটি ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িতে নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য ইসরায়েলি সুপ্রিম কোর্ট দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ওই পরিবারগুলোকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার পর আদালতের পক্ষ থেকে এই আদেশ এল।

উল্লেখ্য যে, জাতিসংঘ এবং বিশ্বের অধিকাংশ দেশের সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী সব ইসরায়েলি বসতিকে অবৈধ বলে মনে করে। তাদের মতে, পশ্চিম তীর ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে থাকা একটি অধিকৃত ভূখণ্ড। তবে ইসরায়েলের দাবি, এটি অধিকৃত নয়, বরং একটি বিরোধপূর্ণ ভূখণ্ড। বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের এই প্রবণতা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে বড় ধরনের হুমকির মুখে ফেলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

পশ্চিম তীরে অনুমোদনহীন বসতি ভাঙার নির্দেশ দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু

আপডেট সময় : ০৩:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬