ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

মসজিদে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বললেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের দ্বারা একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরাইলের জাতীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি এই হামলাকে ‘সন্ত্রাসবাদের’ সঙ্গে তুলনা করেছেন। হাকাবি স্পষ্টভাবে জানিয়েছেন যে, এ ধরনের কর্মকাণ্ড ‘সন্ত্রাসবাদের অভিধানগত সংজ্ঞা’।

ঘটনাস্থলে বসতি স্থাপনকারীরা মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে উদ্দেশ্য করে একটি বার্তাও লিখে রেখে গেছে। সেখানে লেখা ছিল, ‘হাকাবির জন্য সন্ত্রাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা।’ এই ঘটনার প্রেক্ষিতে হাকাবি দুঃখ প্রকাশ করে বলেন, অত্যন্ত ‘ক্ষুদ্র’ একটি গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়াটা দুর্ভাগ্যজনক। তবে একই সঙ্গে তিনি ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে গর্ব প্রকাশ করেন এবং মন্তব্য করেন যে, ইসরাইলের ‘আর কোনো শত্রুর প্রয়োজন নেই’।

এদিকে, পশ্চিম তীরে মার্কিন নাগরিক লুই রিদির বাড়িও ইসরাইলি বসতি স্থাপনকারীরা ঘিরে রেখেছে। হাকাবি প্রকাশ্যে এই হামলারও নিন্দা জানিয়েছেন। তবে এই ঘটনার পরও ফিলিস্তিনি-আমেরিকান ও বিভিন্ন মানবাধিকারকর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, ইসরাইলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা ও সহিংসতার ঘটনায় হাকাবি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মসজিদে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বললেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি

আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬