ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

ইরানে যেকোনো সময় মার্কিন হামলা, নতুন কৌশল তেহরানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে যেকোনো সময় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন খুব শিগগিরই তেহরানের নতুন কৌশল দেখতে পাবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া যুদ্ধ খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না।

যুক্তরাষ্ট্রের এই নতুন হামলায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে। এছাড়া হামলায় ১৪২ জন আহত হয়েছেন, যার মধ্যে ৬১ জন নারী এবং ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলার পর ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না। এই হামলায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া বেসামরিক লোকজনও হতাহত হয়েছেন বলে জানা গেছে। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইয়েমেনের সামরিক গণমাধ্যম কেন্দ্র জানিয়েছে, হুতিরা তাইজ ও হোদেইদা প্রদেশে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম উপকূলীয় জনবসতি লক্ষ্য করে এসব হামলা চালানো হলেও তা সেনাদের যুদ্ধ পরিচালনায় কোনো প্রভাব ফেলতে পারেনি। সরকারি বাহিনী তাইজের আল-কুধাহ এলাকায় শত্রুপক্ষের গোলাবর্ষণ নিষ্ক্রিয় করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।

হামলার প্রভাব নিয়ে মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক রস হ্যারিসন বলেন, হামলায় ইরানের উল্লেখযোগ্য ক্ষতি হলেও ওয়াশিংটনের বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়নি। তিনি ইরানের রাজনৈতিক দৃঢ়তা ও সামরিক প্রতিরোধক্ষমতার ওপর জোর দেন। হ্যারিসনের মতে, স্বল্পমেয়াদে হরমুজ প্রণালি এখনো ইরানকে কৌশলগত প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে। ইরানের শাসকগোষ্ঠী বর্তমানে টিকে থাকা ও প্রতিরোধক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার দিকে মনোযোগী। তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধের ভয়াবহতার মধ্যেও ইরানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তুলনামূলকভাবে শৃঙ্খলাবদ্ধ এবং শাসকগোষ্ঠী বর্তমানে ঐক্যবদ্ধ রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরানে যেকোনো সময় মার্কিন হামলা, নতুন কৌশল তেহরানের

আপডেট সময় : ১১:০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬