ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০৬

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘এখন যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত??? আমেরিকার মতোই, এটিও আগের চেয়ে আরো উষ্ণ হয়ে উঠবে!’

প্রেসিডেন্টের এই প্রস্তাবের পর হোয়াইট হাউস পরিবর্তিত নামসহ হরমুজ প্রণালির একটি নতুন মানচিত্রও প্রকাশ করেছে। যদিও এটি এখনো কোনো আনুষ্ঠানিক নাম পরিবর্তনের সিদ্ধান্ত নয়, তবে ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। প্রাকৃতিক জলাশয়ের নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের আগ্রহ নতুন নয়; এর আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিক উপসাগর’ এবং গত জুলাই মাসে অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ রাখেন তিনি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্তকারী হরমুজ প্রণালিটি বিশ্বের সমুদ্রপথে তেল বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশের প্রবেশদ্বার। যুদ্ধের আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য পরিবহন করা হতো। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। মঙ্গলবার এই পথ দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে, যেখানে আগের দিন সংখ্যাটি ছিল ১০টি এবং যুদ্ধের আগে ১০ দিনের গড় ছিল প্রায় ১৩টি জাহাজ।

নিরাপত্তাঝুঁকি ও চলমান উত্তেজনার কারণে এই রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। একদিকে ইরান এই প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। এক মাসের বেশি সময় ধরে চলা অনানুষ্ঠানিক বিরতির পর গত রোববার থেকে দেশ দুটির মধ্যে আবার সংঘাত শুরু হয়েছে। এরই মধ্যে সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

আপডেট সময় : ০৯:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬