ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

হরমুজ প্রণালিতে সৌদির সুপারট্যাংকারে হামলা, ফিলিপাইনের ২ নাবিক নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানি বাহিনীর হামলার শিকার হয়েছে সৌদি আরবের একটি সুপারট্যাংকার। ‘বাহরি সিদর’ নামের এই ট্যাংকারটি সৌদি আরবের অপরিশোধিত তেল বহন করছিল। রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) রাতে হরমুজ প্রণালি পার হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। একই সময়ে সৌদি আরবের তেলবাহী আরও একটি সুপারট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে।

এই হামলায় জাহাজে থাকা ফিলিপাইনের দুই নাবিক নিহত হয়েছেন। ঘটনার পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তেজনা প্রশমনের পাশাপাশি আন্তর্জাতিক নৌনিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাহরি জানিয়েছে, তারা জাহাজটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এর আগে গত জুলাই মাসে বাহরির ‘ওয়েদইয়ান’ নামের আরেকটি সুপারট্যাংকারে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রমের সময় হামলা হয়েছিল। এছাড়া হুথিদের নৌ অবরোধ ঘোষণার পর জুলাই ও আগস্ট মাসে লোহিত সাগরে ‘মাসা’ ও ‘আমজান’ নামে বাহরির আরও দুটি জাহাজ হামলার শিকার হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে সৌদির সুপারট্যাংকারে হামলা, ফিলিপাইনের ২ নাবিক নিহত

আপডেট সময় : ১২:১৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬